জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার ৫ আগষ্ট সারা দেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হচ্ছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকাল ৯টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জুলাই গণঅভ্যূত্থান দিবসে বরিশাল নগরীর আমতলার মোড়ের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ নানা সংগঠন।
চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পটুয়াখালীতে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সবংর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের ৩ শহীদ পরিবার এবং ২৩ আহত ‘জুলাই যোদ্ধাদের’ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এরপর জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও গরীব দুস্থদের খাবার বিতরণ করা হয়।
পাবনায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

কুষ্টিয়া জেলায় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
জামালপুরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।







