চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরএস ‘ভুল’ নিয়ে রাগান্বিত শাদাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচে দারুণ উত্তেজনা ছড়িয়েছে। ইউনাইটেডের অল্প রানের পুঁজিতে জমিয়ে তোলা ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্লাডিয়েটর্স। তার আগে লেগ বিফোর উইকেটে রাইলি রুশো আউট হলেও হক আই ‘ভুল’ বল দেখিয়েছে, এমন দাবি করেছেন লেগ স্পিনার শাদাব খান।

ম্যাচ শেষে রাগান্বিত শাদাব বলেছেন, ‘আমার মনে হয়েছে প্রযুক্তি একটি ভুল করেছে। বল ট্র্যাকিং অন্য একটি বল দেখিয়েছে, এবং সেটা ছিল ম্যাচ পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহুর্ত। এরকম বড় আসরে এমন বিষয়গুলো সঠিক সমাধান হওয়া দরকার।’

‘এমন ভুল হওয়া উচিত হয়নি। আমি এখানে চার ওভার বল করেছিলাম এবং আমার মনে হয়নি বল অতটা স্পিন করেছিল। এবং, তারা দেখিয়েছে সালমান আঘার বল অফ স্টাম্পের বাইরে লেগেছে এবং স্পিন করে বেরিয়ে যাচ্ছে।’

ঘটনাটি ঘটে কোয়েটার ব্যাটিংয়ের সময় ১১তম ওভারে। কোয়েটার অধিনায়ক রুশো সামনে এগিয়ে এসে সুইপ খেলতে গিয়ে পারেননি। সালমানের করা বল গিয়ে আঘাত করে রুশোর সামনের প্যাডে। আম্পায়ার আলিম দার আউট দিলে কোয়েটা রিভিউ নেয়।

হক আই দেখায় বলটি বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরের লাইনে পড়েছে এবং পরে দেখা যায় সেটি স্টম্পেরও বাইরে। মাঠের আম্পায়ার এবং ফিল্ডার সবাই বেশ অবাক হন এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিমইসলামাবাদকোয়েটাপিএসএলরুশোলিড স্পোর্টসশাদাবসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬

শাকিব খানকে রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT