ক্রিকেট

ফাইনালে নেই সাকিব, রিশাদকে নিয়ে আগে ফিল্ডিংয়ে লাহোর

বাংলাদেশ ক্রিকেটার রিশাদ মাঠে হাসিমুখে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লাহোরের ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্সের স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। শিরোপা মঞ্চে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দলটির একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ হোসেন। শিরোপা মহারণে টস হেরে আগে ফিল্ডিং করবে লাহোর।

এলিমিনেটর ও কোয়ালিফায়ারে লাহোরের একাদশে ছিলেন সাকিব। ব্যাট হাতে গত দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার জায়গায় ফিরেছেন আরেক অলরাউন্ডার সিকান্দার রাজা।

অন্যদিকে গত ম্যাচেও বল হাতে দলের অন্যতম সেরা পারফর্ম করেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার শিকার করেছিলেন তিন উইকেট। তাতে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসে, সিকান্দার রাজা, আসিফ আলি, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন, হারিস রউফ।

বিষয়:কোয়েটা পিএসএল রিশাদ লাহোর সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…