চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদের এক উইকেট, চ্যাম্পিয়ন হতে লাহোরের চাই ২০২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ২৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পিএসএল ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে বল হাতে খরুচে ছিলেন রিশাদ হোসেন। টাইগার স্পিনার ৪ ওভারে ৪২ রান খরচায় ১ উইকেট নিয়েছেন। শিরোপা মঞ্চে লাহোর কালান্দার্সের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কোয়েটা। চ্যাম্পিয়ন হতে রিশাদদের লাগবে ২০২ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলতি আসরের ফাইনালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় কোয়েটা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২০১ রানের সংগ্রহ গড়েছে তারা।

কোয়েটার হয়ে দারুণ করেছেন হাসান নাওয়াজ। আটটি চার ও চারটি ছক্কায় ৪৩ বলে ৭৬ রান করেন এই ব্যাটার। পাঁচটি চারে ২২ বলে ২৯ রান করেন আভিস্কা ফের্নান্দো। শেষদিকে তাণ্ডব চালান ফাহিম আশরাফ। দুটি চার ও তিন ছক্কায় ৮ বলে ২৮ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া রিলি রুশো ১১ বলে ২২ রান এবং দিনেশ চান্দিমাল ১৩ বলে ২২ রান করেন।

লাহোর বোলাদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সালমান মির্জা ও হারিস রউফ। রিশাদ ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়েটাপিএসএলরিশাদলাহোরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রান্নাঘরের মেঝে খুঁড়ে যুবকের লাশ উদ্ধার

রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ছিল লাশ, ৩৫ দিন পর উদ্ধার

মে ১০, ২০২৬

প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে আত্মবিশ্বাসী রিয়াল কোচ

মে ১০, ২০২৬

মিরাজের ৫ উইকেট, প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রাদেশিক উপনির্বাচনে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT