দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

পিএসজির খেলোয়াড়রা উয়েফা সুপার কাপ ২০২৬ জিতেছে, ট্রফি হাতে নিয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত মৌসুমে স্পার্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে উয়েফা সুপার কাপ জিতেছিল পিএসজি। চলতি মৌসুমেও ধারাবাহিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা ঘলে তুলেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।
রেডবুল অ্যারেনায় পিএসজির হয়ে গোল দুটি করেছেন খভিচা কাভারাতসখেলিয়া ও ডিজায়ার দুয়ে। অ্যাস্টন ভিলার হয়ে একমাত্র গোলটি করেন ব্রায়ান ম্যাডজো।
ম্যাচের ২০ মিনিটে লিড পায় পিএসজি। গোল করেন খভিচা। ৪৫ মিনিটে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান ম্যাডজো। ১-১ সমতাতে বিরতিতে যায় দুদল।
বিরতির পর নেমে ৬১ মিনিটে ফরাসি জায়ান্টদের ফের এগিয়ে নেন ডিজায়ার দুয়ে। লিড ধরে রেখে ২-১ গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





