চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির কাছে ঘরে হার বার্সার, আর্সেনালের জয়, পয়েন্ট হারাল ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। আরেক ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে বার্সার মাঠে গঞ্জালো রামোসের শেষ মুহুর্তের গোলে জয় পায় পিএসজি। মোনাকোর মাঠে সিটি পয়েন্ট হারিয়েছে ২-২এ। ২-০ ব্যবধানে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল।

হ্যান্সি ফ্লিকের বার্সা পিএসজির বিপক্ষে শুরুতেই ফেররান তরেসের গোলে লিড নেয়। সেনি মায়ুলুর ৩৮ মিনিটের গোলে সমতায় ফেরে পিএসজি। ৯০ মিনিটে গঞ্জালো রামোস বল জড়ান বার্সার জালে। ঘরে পরাজয় নিয়ে থামে কাতালুনিয়ান ক্লাবটি।

ইউরোপসেরার মঞ্চে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের জোড়া গোলেও পয়েন্ট হাতছাড়া করেছে। মোনাকোর মাঠে পয়েন্ট হারিয়ে আসরে প্রথম হোঁচট খেল পেপ গার্দিওলার দল।

Banglabid

প্রথমার্ধে ১৫ মিনিটে প্রথম গোল করে হালান্ড লিড এনে দেন সিটিকে। দুমিনিট পর জর্ডান তেজে মোনাকোকে এনে দেন সমতা। প্রথমার্ধের শেষ মুহুর্তে আবারও মোনাকোর জালে বল জড়িয়ে সিটিকে লিড এনে দেয় হালান্ড।

৮৫ মিনিটে ডি-বক্সে এরিক ডায়ারকে ফাউল করে বসেন সিটির গঞ্জালেস। অনেকটা সময় বিলম্বের পর পেনাল্টি পায় মোনাকো। এরিক ডায়ার নেন স্পট কিক থেকে শট। সমতায় ফেরান মোনাকোকে, সঙ্গে এক পয়েন্ট যোগ হয় মোনাকোর খাতায়।

আরেক ম্যাচে আর্সেনাল নিজেদের মাঠে জয় তুলেছে। গানারদের জয়ের নায়ক গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও বুকায়ো সাকা। অলিম্পিয়াকোসের জালে ১২ মিনিটে প্রথম বল জড়ান মার্তিনেল্লি। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের দীর্ঘসময় গোলের দেখা পায়নি কোন দল।

Reneta

যোগ করা সময়ে সাকা সফরকারীদের জালে জড়ান দ্বিতীয় গোলটি। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গানারবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগপিএসজিবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

কফ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণ দিতে গিয়ে ডাক্তারও অজ্ঞান

পরবর্তী
Cextromethorphan Hydrobromide Syrup IP bottle for cough relief. Channel i News - চ্যানেল আই নিউজ

কফ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণ দিতে গিয়ে ডাক্তারও অজ্ঞান

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যস্ত, তাসকিন ও সাকিবের মূল্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে সাকিবের দ্বিগুণ পেয়েছেন তাসকিন, সর্বোচ্চ মূল্য কার

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT