বিনোদন

‘এতো সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত’

প্রসূন আজাদকে নিয়ে সাদিয়া জাহান প্রভা

‘এতো সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত’

অভিনেত্রী প্রসূন আজাদের অভিনয়ের প্রশংসা করে তার ক্যারিয়ার নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রসূনের অভিনয়, সম্ভাবনা এবং সহশিল্পী নারীদের প্রতি তার সম্মানবোধের কথা তুলে ধরেছেন প্রভা।

প্রসূনের অভিনয় তার সবসময়ই ভালো লাগত জানিয়ে প্রভা লিখেছেন, “মেয়েটার মধ্যে অসম্ভব সম্ভাবনা ছিল। খুব সুন্দর সুন্দর কাজ করত, আর নির্মাতারাও ওকে ভালো ভালো চরিত্রে কাস্ট করতে চাইতেন। অথচ খুব বেশি দিন কাজ করতে পারল না…।”

প্রসূনের স্বভাবের কিছুটা বাচ্চামি কিংবা ছোটখাটো ভুলের কথা উল্লেখ করে প্রভা মনে করেন, সেসব ভুল শুধরে দেওয়ার সুযোগ ছিল।

তার ভাষায়, “হয়তো স্বভাবের দিক থেকে কিছুটা বাচ্চামি ছিল, হয়তো ছোটখাটো কিছু ভুলও করত। কিন্তু আমার মনে হয়, ওকে একটু আদর করে বুঝিয়ে, পাশে থেকে সেই ভুলগুলো শুধরে দেওয়া যেত।”

প্রভা মনে করেন, প্রসূনের অভিনয় প্রতিভা ছিল অন্যদের তুলনায় আলাদাভাবে চোখে পড়ার মতো। সেই সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি লেখেন, “কারণ ওর মধ্যে যে অভিনয়ের সম্ভাবনা ছিল, সেটা সত্যিই আলাদা করে চোখে পড়ার মতো।”

প্রসূনের যে বিষয়টি প্রভার বিশেষভাবে ভালো লাগত, সেটিও পোস্টে তুলে ধরেছেন তিনি। কোনো নারী সহশিল্পীকে নিয়ে অসম্মানজনক বা অবমাননাকর কথা বলা হলে প্রসূন নীরব থাকতেন না বলে জানান প্রভা।

তিনি লেখেন, “ওর কোনো ফিমেল কো-আর্টিস্টকে নিয়ে কেউ অসম্মানজনক বা ডিসরেসপেক্টফুল কোনো কথা বললে, প্রসূন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত। ‘এতে আমার কী’—এমনভাবে পাশ কাটিয়ে যেত না। অন্য একজন নারীর সম্মান নিয়ে কথা বলার সময় নিজের জায়গা থেকে দাঁড়াতে পারত।”

প্রসূনের এই মানসিকতাকে প্রশংসা করে প্রভা আরও লেখেন, “অন্য একজন নারীকে সম্মান করা, তার হয়ে কথা বলা, অন্যায় দেখলে প্রতিবাদ করা- এই নারীসত্তাটা প্রসূনের মধ্যে খুব সুন্দরভাবে ছিল।”

পোস্টের শেষদিকে প্রসূনের অভিনয়জীবন নিয়ে নিজের আক্ষেপের কথা জানান প্রভা। হঠাৎ প্রসূনের কথা মনে পড়েছে জানিয়ে তিনি লেখেন, “প্রসূন আসলেই খুব সুন্দর অভিনয় করত। মেয়েটার মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা ছিল। খুব আফসোস হয়…।”

সবশেষে প্রভা বলেন, “এতো সম্ভাবনাময় একটা মেয়ে আরও অনেক দূর যেতে পারত।”

বিষয়:নাটকপ্রভাপ্রসূন আজাদলিড বিনোদনসাদিয়া জাহান প্রভাসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →