বিনোদন

এবার ঘরে বসেই দেখা যাচ্ছে ‘পদ্মাপূরাণ’

পদ্মাপুরান সিনেমার ট্রেলার থেকে তিনজন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই মিনিটের ট্রেলারে ‘পদ্মাপুরান’ সিনেমার তিনজন চরিত্রের দৃশ্য, যেখানে একজনের মাথায় পাখি বসে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার ঘরে বসে অ্যাপসে দেখা যাচ্ছে রাশিদ পলাশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ’। সিনেমা দেখার অ্যাপস সিনেমাটিকে রিলিজ হয়েছে ছবিটি।

পরিচালক রাশিদ পলাশ বলেন,‘বছর শেষে এটা সিনেমার দর্শকদের জন্য এক ধরনের উপহারও বলতে পারেন। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন খুব সহজে ছবিটি দেখে নিতে পারবেন।’

গত ৮ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর বগুড়া, ফরিদপুর ও বরিশালেও মুক্তি পায়।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

ছবিতে পাঁচটি গান আছে। গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

বিষয়:আরিফ আশরাফুল আশিষ কায়েস চৌধুরী চন্দনা মজুমদার জয়রাজ পদ্মাপূরাণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…