আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ক্ষমতার দুই বছর পূর্তিতে বিক্ষোভের আশঙ্কা

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ক্ষমতার দুই বছর পূর্তিতে বিক্ষোভের আশঙ্কা

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় থাকার দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভের আশঙ্কায় রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।

মঙ্গলবার ২০ অক্টোবর এসব বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক জনমত জরিপে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে আসার তথ্য সামনে আসার পর এ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জাকার্তার বিভিন্ন স্থানে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন। নগর পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তবে বিক্ষোভে কতজন শিক্ষার্থী অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়।

ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন জানিয়েছে, সাম্প্রতিক বনাঞ্চলের আগুন এবং শেয়ারবাজারে বড় দরপতনের প্রতিবাদে তারা বিক্ষোভ করবে। সংগঠনটির মতে, রুপির দরপতনের পাশাপাশি শেয়ারবাজারের এই পরিস্থিতি দেশটির অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে লেখা ছিল, ‘জলবায়ু সংকট মোকাবিলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।’

২০২৪ সালের ২০ অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সাবেক সেনা কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে জনসাধারণ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জনমত জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমেছে। চলতি মাসে তার প্রতি জনসমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ।

এর আগে গত আগস্টে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভ হয়। সে সময় কয়েক শ মানুষকে আটক করা হয়েছিল। ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সহিংসতায় কয়েকজন নিহত হন।

বিষয়:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ক্ষমতা দুই বছর পূর্তি পুলিশ সদস্য প্রাবোও সুবিয়ান্তো বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…