রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা। সড়কে গাড়ি ভাংচুর করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে, উচ্চ আদালতের নির্দেশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আইন অমান্য করে সড়কে অরাজকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








