প্রবাস সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কানাডায় সমাবেশ

কানাডায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কানাডার টরন্টোয় তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় সংস্কৃতি সংগঠন ‘অন্যস্বর’ ও অন্যান্য থিয়েটারের উদ্যোগে টরন্টোর শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কানাডায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোর বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিকালে টরন্টোর শহীদ মিনারে সাধারণ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সবধরণের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। তারা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশের শুরুতে বাংলাদেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিষয়:কানাডা কোটা আন্দোলন প্রতিবাদ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…