চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
২:৫৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৫
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যোহর নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শান্ত চত্বরে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শাখা সভাপতি ইভান তাহসিভ বলেন, যেখানে শিক্ষার্থীরা এত বড় একটা আন্দোলন সংগঠিত করেছে, যেখানে তারা মুক্তবাতাসে মুক্তভাবে চলাফেরা করার কথা সেখানে কেন এই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে, হামলার সম্মুখীন হতে হবে সেই প্রশ্ন রেখে যাই। যখন আমাদের চিহ্নিত করে হামলা করা হয় তখন আমরা শঙ্কিত হই, চিন্তিত হই। আমরা এই ঘটনার দ্রুত বিচার দাবি করছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা প্রশাসনের কাছে আহবান জানাই আপনারা অভিভাবক হিসেবে ভুমিকা রাখবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করবে, সরাসরি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিবে বলে আশা করি।

Banglabid

এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রশ্নে আমরা আপোষহীন, গতকাল রাতে শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয় তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময়ও আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাই, শিক্ষার্থীদের উপর নানা সময় হামলা, খুন, ঘুম করতো, তারাও টিকে থাকতে পারে নাই, সুতরাং আপনারা যারা নব্য ফ্যাসিবাদের পায়তারা করছেন, আপনাদের ঠিকানাও এ বাংলায় হবে না।

এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভুলক্রমে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা রাখায় রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটের ওপর হামলার অভিযোগ উঠেছে ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল হক সহীদের বিরুদ্ধে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আরও তিন শিক্ষার্থী ইতিহাস বিভাগের ১৯তম ব্যাচের হাবিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৯তম ব্যাচের আল মামুন এবং ইতিহাস বিভাগের নাহিদ আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়বিক্ষোভ-মিছিলশিক্ষার্থীদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT