চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৬:২১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
শিক্ষা
A A

ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।

রোববার ৩ মার্চ দুপুর দেড়টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে বিক্ষুব্ধদের ‘বাঁচার মতো বাঁচতে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আন্দোলনকারী বহিষ্কার কেন? প্রশাসন জবাব চাই’, ‘অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে জাবি ছাত্র ইউনিয়ন একাংশের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, সিন্ডিকেটর মাধ্যমে অবৈধভাবে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া না মেনে তাদের কোন ধরনের শোকজ পত্র না দিয়েই বহিষ্কার করা হয়েছে। অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে গনরুম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলেছে আসছে। ধর্ষণের ঘটনার পর তারা ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলন করে আসছিল। এতে তাদের বিরুদ্ধে প্রশাসনের ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অপকর্মের সাথে রয়েছে অছাত্রদের নাম। তাদেরকে নামাতে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না কারণ প্রশাসন তাদের প্রয়োজনে পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করে। অবিলম্বে ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো, সম্প্রতি জাবিতে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও পলায়নে সহযোগিতাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করা, মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষসহ হল প্রশাসনের বিরুদ্ধে আসা ধর্ষণে অভিযুক্তকে পলায়নে সাহায্য করার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, আবাসিক হল থেকে মাদক সিন্ডিকেট উৎখাত করা এবং দ্রুততম সময়ের মধ্যে সকল অছাত্রকে হল থেকে বের করা, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রক্টর ও নিরাপত্তা শাখার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের পশ্চিম পাশের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে ২০ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Reneta

২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই দুই নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে জাবি কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫ দাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

মে ৩১, ২০২৬

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT