যশোর নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিক্ষোভকারীরা যশোর নার্সিং অধিদপ্তরে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে প্রতিবাদ করছে, একটি ব্যানার ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আজ বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্ত্বরে মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দাবি পূরণ না হলে অব্যহত কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা৷
এক দফা এক দাবি মহাপরিচালকের পদত্যাগের দাবি সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






