দেশে চলমান সংস্কার ও বিচার কার্যক্রমে অগ্রগতি এখনও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ ২৪ মে শনিবার এনসিপি’র সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করা কেবল সরকারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর নয়, বরং সব পক্ষেরই দায়িত্ব।
এসময়য় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেন বলেন, করিডোরসহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবে সরকার।
তিনি বলেন, জনগণের মনে কোন ধোঁয়াশা তৈরি হয় এই ধরনের কোন সিদ্ধান্ত নেয়া ঠিক হবেনা। আমরা অন্তবর্তী সরকারের কাছে এটাই জানিয়েছি।
তিনি আরও বলেন, ডক্টর ইউনুসকে ৫ বছর ক্ষমতায় রাখার যে ক্যাম্পেইন এটার সাথে এনসিপি’র কোন সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি সরকারের আন্তরিকতা থাকলে তাদের ঘোষিত সময়েই নির্বাচনের আয়োজন করতে পারে।







