ভিডিও নিউজ

সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুললেন অধ্যাপক রেহমান সোবহান

ভার্চুয়াল আলোচনা সভায় বিভিন্ন বক্তা অংশগ্রহণ করছেন, আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সংস্কারের সাফল্য নিয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনায় তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে কি কি বিষয়ে সংস্কার করা হবে সেই প্রস্তাবগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের কাছ থেকেই আসা উচিত ছিল। কিন্তু তিনি এবং তার সরকার বিষয়গুলো সুশীল সমাজের কিছু মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। ওই আলোচনায় আরেক অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের বদলে বিভ্রান্তি বাড়ছে।

বিষয়:অধ্যাপক রেহমান সোবহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…