অর্থনীতি

নীতি প্রণয়ন করেও বিলাসী পণ্যের আমদানি ঠেকানো যায়নি: রেহমান সোবহান

বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সোবহান বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি রেহমান সোবহান নীতি প্রণয়ন ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রশাসনিক কাঠামোর দুর্বলতার কারণে নীতি প্রণয়ন করেও বিলাসী পণ্যের আমদানি ঠেকানো যায়নি বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীবিদ অধ্যাপক রেহমান সোবহান।

সোমবার (৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে তিনি এ কথা বলেন।

রেহমান সোবহানের মতে, সংকটের সময় দরকারি পণ্যের আমদানি কমে গেছে।

তিনি জানান, ডলারের মজুদ কমলেও হুন্ডিতে বাড়ছে। প্রবাসীদের বাইরে যাওয়া বাড়লেও আয় কেন বাড়ছে না —তা সরকারকে খতিয়ে দেখতে হবে। ডলারের বাজারভিত্তিক করার কথা বলা হলেও এটা বাস্তবায়ন সহজ না।

তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে আইএমএফের পরামর্শ নিয়ে উদ্বেগের কিছু নেই। নির্বাচনের আগে অর্থনীতি নিয়ে বাইরের নতুন কোনো চাপ নেই বলেও মনে করেন এই অর্থনীতিবিদ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, রিজার্ভ যখন বাড়তে থাকে, তখন থেকেই ডলার বিনিময় মূল্যে সমস্যা দেখা যায়।

বিষয়:অধ্যাপক রেহমান সোবহান ইকোনমিক রিপোর্টার্স ফোরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…