চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর মৃত্যু

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৮:৩৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাবি অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর ছবি, পাসে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার ১৯ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. ফায়েক উজ জামান।

তিনি বলেন, আজ দুপুরের দিকে অধ্যাপক শামসুজ্জোহা এছামী বুকে ব্যথা অনুভব করলে তাকে রামেকে ভর্তি করা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর পর তার নিজ বাসা পাবনার চাটমোহরে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অধ্যাপক এছামী ২০০২ সালের ৩০ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ট্যাগ: অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর মৃত্যুরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালহৃদরোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হৃদয়ে মাটি ও মানুষ’ দেখে উদ্বুদ্ধ হয়ে টমেটো চাষে লাভবান কৃষক

পরবর্তী

পরিবারের সামনে প্রথম হ্যাটট্রিক পেয়ে যা বললেন শরীফুল

পরবর্তী
শরীফুলের পরিবারের সাথে হ্যাটট্রিক উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সামনে প্রথম হ্যাটট্রিক পেয়ে যা বললেন শরীফুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও ৮ দেশ

সর্বশেষ

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT