চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
অধ্যাপক আলী রিয়াজ বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাদা চেয়ার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগ অনুযায়ী, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনের সময় অধ্যাপক আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

Banglabid

গত বছর গণ-অভ্যুত্থানের পর সরকার যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ।

সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পরে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

Reneta

ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতি এবং অধ্যাপক আলী রীয়াজ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ কমিশন ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস আলোচনার পর গত অক্টোবরে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করে।

গত ২৮ অক্টোবর কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়।

ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আলী রিয়াজজাতীয় ঐকমত্য কমিশনপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসবিশেষ সহকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT