বাংলাদেশ

অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক মারা গেছেন

প্রয়াত অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ আমিনুল হকের ছবি, বাংলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ আমিনুল হকের কালো-সাদা ছবি, তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজসেবক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ডক্টর আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ডক্টর এ কে এম আমিনুল হক উপমহাদেশে মৎস্য বিজ্ঞান শিক্ষা ও গবেষণার অগ্রদূত ছিলেন। তিনি উপমহাদেশে প্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা করেন। ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, টোকিও বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অধ্যাপক আমিনুল হক।

বাংলাদেশ জুওলজিক্যাল সোসাইটি, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং আইইউসিএনসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ফেলো ও সদস্য ছিলেন তিনি। কৃষি শিক্ষা ও গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ইউনেস্কো ও অক্সফামসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

এই বিশিষ্ট শিক্ষাবিদ ও মৎস্যবিজ্ঞানী ১৯২৯ সালে কিশোরগঞ্জের হোসেনপুরের চর জামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। এশার পর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিষয়:শোক সংবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…