ড.আব্দুল মঈন খান বলেন আজ আমরা শোকাহত বাকরুব্ধ এবং স্তব্ধ আজকে সারা বাংলাদেশ স্তব্ধ শোকাহত বা ক্রলুদ্ধ আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে শোকাহত হয়েছে তারা জানেন তারা কি বলবে? আজকে একটি যুগের অবসান হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্যে বিলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন ১৯৮২ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে তিনি রাজপথে ছিলেন।
তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করেননি। তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপসীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে কিন্তু কোনদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।







