চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১৪ বর্ষী ম্যারাথন রানার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বৃদ্ধ মারাথন দৌড়বিদ লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম ব্রিজে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদ সর্দার ফজা সিং। সোমবার বিকেলে ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্দ্বর-পাঠানকোট মহাসড়কে বিপরীতমুখী গাড়ির সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পান সিং। জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭ টায় মারা যান এ দৌড়বিদ। 

প্রয়াত কিংবদন্তি সর্দার ফজা সিং ১৯১১ সালের ১ এপ্রিল ভারতের পাঞ্জাবের জলন্দ্বরের বিয়াস গ্রামে জন্ম গ্রহণ করেন। বিদেশে অবস্থানরত ফজার সন্তানরা ভারতে আসলে তার শেষকৃত্যের কাজ সম্পন্ন হবে ।

পাঞ্জাবের গভর্নর এ দৌড়বিদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গভীর দুঃখ প্রকাশ করছি শান্তির বার্তা বহনকারী সর্দার ফজা সিংয়ের মৃত্যুতে। তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার ঐতিহ্য ও ম্যারাথন দৌড়ের প্রতি ভালোবাসা আমাদের মনে প্রাণে জায়গা করে নিয়েছে।’

‘১১৪ বছর বয়সেও তিনি তরুণ প্রজন্মকে অসম অনুপ্রেরণা জুগিয়েছেন। পাঞ্জাবের জলন্দ্বরে তার নিজ গ্রাম থেকে ২০২৪ সালের ডিসেম্বরে নেশা মুক্ত-রাঙ্গলা পাঞ্জাব প্রতিপাদ্যে দুইদিনের একটি দৌড় কর্মশালা করেছিলেন। তখন তার পাশে থেকে আমিও অনুপ্রেরণা দিয়েছি।’

বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি এ ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া ভারতীয় ম্যারাথন রানারের। ৮৯ বর্ষে এসে প্রথম অংশগ্রহণ করেন ২০০০ সালের লন্ডন ম্যারাথনে। পরে কানাডার টরেন্টো ও নিউইয়র্কেও অংশ নেন ম্যারাথনে। সবচেয়ে কম সময়ে টরোন্টোতে সাড়ে পাঁচ ঘণ্টায় শেষ করেন ফুল ম্যারাথন।

২০০৪ ও ২০১২ অলিম্পিকে প্রদিপ মশাল হাতে নিয়েছিলেন এ দৌড়বিদ। স্পোর্টস আইকন হিসেবে বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন কিংবদন্তি মোহাম্মদ আলি ও ডেভিড বেকহ্যামের মতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঞ্জাবফজা সিংভারতম্যারাথনলিড স্পোর্টসশোক সংবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT