বাংলাদেশ

সজল জাহিদের পিতা মারা গেছেন

সজল জাহিদের পিতা মৃত্যুকালে, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সজল জাহিদ ও তার পরিবারের সদস্যরা শোকের মুহূর্তে, পিতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ এর কমিউনিকেশন বিভাগের প্রধান সজল জাহিদের (জাহিদুল ইসলাম) পিতা মো. আবদুল ওহাব মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৭ছেলে, ২মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

সজল জাহিদের পিতার মৃত্যুতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুম মো. আবদুল ওহাব মোল্লা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিষয়:শোক সংবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…