আন্তর্জাতিক

কট্টর ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি পতাকার পাশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কো রুবিও ইসরায়েলি পতাকার পাশে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

এই বিষয়ে মার্কো রুবিও বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ভালো অনুভব করছেন। তিনি বলেছেন, এটি তার জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়। তিনি এবারের ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও অনেকে জানেন তাকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। তাদের অনেকে মনে করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মার্কো রুবিও উপযুক্ত ব্যক্তি।

তিনি ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধীতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবার তিনি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে যাচ্ছেন।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…