বিনোদন

‍শুটিংয়ে দুর্ঘটনা, উর্বী বললেন ‘মুহূর্তের জন্য কিছু দেখতে পারছিলাম না’

‍শুটিংয়ে দুর্ঘটনা, উর্বী বললেন ‘মুহূর্তের জন্য কিছু দেখতে পারছিলাম না’

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সোমবার মহাখালীর ক্যানসার ইনস্টিটিউটে শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। উর্বী বলেন, ‘শুটিংয়ে আমার একটা দুর্ঘটনা হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’

ঘটনার বর্ণনা দিয়ে উর্বী ফেসবুকে লিখেছেন, ‘আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালান্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান।

সেই মুহূর্তের অভিজ্ঞতা জানিয়ে উর্বী লিখেন,“মুহূর্তের জন্য কিছু দেখতে পারছিলাম না, বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! আরও অনেক বড় কিছু হতে পারত। আমার নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে।”

উর্বীকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান শুটিং ইউনিটের লোকজন। এক্স-রে করানো হয় তার। চিকিৎসকের পরামর্শে এখন ওষুধ চলছে।

বিষয়:অভিনেত্রী নাটক প্রিয়ন্তী উর্বী শুটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…