চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসাকে দ্বিতীয় সুযোগ দিতে প্রিয়াঙ্কার ‘লাভ এগেইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

গেল কয়েক বছর ধরে বলিউড সিনেমা থেকে ক্ষাণিকটা দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকেই বলিউডের তুলনায় হলিউডের কাজেই বেশি মনোযোগী এই অভিনেত্রী। আবারও তার প্রমাণ মিললো সদ্য প্রকাশ্যে আসা তার হলিউড প্রজেক্ট ‘লাভ এগেইন’ এর ট্রেলার থেকে।

ভালোবাসা দিবস উপলক্ষে ভক্তদের জন্য প্রকাশ্যে এসেছে রোম্যান্টিক কমেডি ঘরানার মশলাদার এই ছবিটির ট্রেলার। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে এই ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে স্যাম হিউগেনকে।

ছবিটিতে দেখা যাবে একবার আঘাত পাওয়ার পরেও প্রিয়াঙ্কা ভালোবাসাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। ট্রেলারে তারই আভাস মিলেছে। গল্পটাও আবর্তিত হবে তাকে ঘিরেই।

Banglabid

তবে চমক এখানেই শেষ নয়। কেননা প্রিয়াঙ্কার বর নিক জোনাসের ঝলকও মিলেছে ট্রেলারে। যেখানে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাদের। ধারণা করা হচ্ছে, ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে নিককে।

২মিনিট ৫৪ সেকেন্ডের ‘লাভ এগেইন’ ছবির ট্রেলারে দেখা গেছে প্রিয়াঙ্কার প্রেমিকের মৃত্যু হয়েছে। মন সামলাতে না পেরে মৃত প্রেমিকের ফোন নম্বরে মেসেজ পাঠান তিনি। মৃত প্রেমিক সেই মেসেজ না পেলেও স্যাম পান। কারণ বর্তমানে সেই নম্বর তিনি ব্যবহার করছেন। এখানে তার চরিত্রের নাম রব। আর প্রিয়াঙ্কার চরিত্রের নাম মীরা। মীরার থেকে বারবার এমন আবেগভরা মেসেজ পেয়ে রব তার প্রেমে পড়ে যান। এরপর কী হয় সেটাই দেখা যাবে এই ছবিতে।

জিম স্ট্রাউসের পরিচালনায় আগামী ১২ মে বড়পর্দায় মুক্তি পাবে ‘লাভ এগেইন’ ছবিটি। ভারতে এই ছবিটি সোনি পিকচার্সের তরফে ডিস্ট্রিবিউট করা হবে বলে টুইটে জানিয়েছেন তরণ আদর্শ।

Reneta

সূত্র:  আউটলুক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT