বাংলাদেশ

শিশুতোষ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

শিশুতোষ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিশুতোষ নাটক দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা শিশুতোষ নাটকটি দেখতে যান। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, স্বপরিবারে বেইলি রোডে শিকড় চিলড্রেন্স থিয়েটার প্রযোজনা ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক হিসেবে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরা ও উপস্থিত দর্শকেরা উচ্ছাস প্রকাশ করেন।

নাটকটি শেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে শিশুদের সঙ্গে পরিচত হন ও কুশল বিনিময় করেন।

বিষয়:তারেক রহমান থিয়েটার প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…