বাংলাদেশ

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এনসিপি নেতারা

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এনসিপি নেতারা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষ হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিষয়:এনসিপি প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…