বাংলাদেশ

ইটালির পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ইটালির পথে, বাংলাদেশ ও ইটালির প্রতিনিধিরা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ইটালির পথে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে ফুড সিস্টেম সামিটে যোগ দিতে তিনদিনের সফরে ইটালির পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সফরের দ্বিতীয় দিন সোমবার এফএও’র সদর দপ্তরে ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সফরের তৃতীয় দিন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের সরকারপ্রধান। এ সময় বাংলাদেশ ও ইটালির মধ্যে ‘কো-অপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রীর এই সফরে ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী ইটালীয় প্রতিষ্ঠান ইএনআই’র সঙ্গেও একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

সফর শেষে ২৬ শে জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিষয়:ইটালি সফর প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…