বাংলাদেশ

চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী চীনা সেনা বাহিনীর সালাম গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী চীনা সেনা বাহিনীর সালাম গ্রহণের পর আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা থাকলেও অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ের আগে আজ রাতে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।

বুধবার (১০ জুলাই ) বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন: প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।চীন সফর সংক্ষিপ্ত করে কেন ফিরছেন প্রধানমন্ত্রী, যা জানা গেল

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সময়ের আগেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন: এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি।

তি‌নি বলেন: আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, তার এখানে (বেইজিং) রাতযাপন করার কথা ছিল। এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন।

বিষয়:প্রধানমন্ত্রীর চীন সফর শেখ হাসিনা সায়মা ওয়াজেদ পুতুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…