এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হচ্ছে।
আজ (১০ জুন) বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
এই দিবসে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ।
তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান।

