চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার চিকিৎসার খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালে পুলিশের হেফাজতে নিহত লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন— এমন খবর পাওয়ার পরই তারেক রহমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ১৪ এপ্রিল রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল-এ গিয়ে পাপিয়া আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও অর্থোপেডিক সার্জন ডা.শাহ মু.আমান উল্লাহ। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনাআনোয়ার হোসেন মাহবুবআমরা বিএনপি পরিবারচিকিৎসাতারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপি চেয়ারম্যানবিএনপি নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT