আন্তর্জাতিক

রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন নিহত

রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের ছবি, ক্ষতিগ্রস্ত ভবনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের ছবি, ক্ষতিগ্রস্ত ভবনের পাশে, যুদ্ধের পরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে তাকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ার তিভর অঞ্চলে বিধ্বস্ত হয়। ইয়েভগেনি প্রিগোজিনসহ সেখানে থাকা ১০ জন আরোহীই মারা গেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সারাবিশ্বের নজরে এসেছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। গত জুনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে ব্যর্থতার পর প্রিগোজিনের ভবিষ্যৎ সংকটে পড়ে যায়।

এর ঠিক দুই মাস পর বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন ওয়াগনার প্রধান। এই মৃত্যু নিয়ে রাশিয়ার ভেতরে-বাইরে ধোঁয়াশা রয়েছে। একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, তাকে বহনকারী উড়োজাহাজে রুশ  প্রতিরক্ষা বাহিনী গুলি চালিয়েছিল।

এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও রাশিয়ার ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত বিমানের যাত্রী তালিকায় ইয়েভগেনি প্রিগোজিনের নাম ছিল।

তবে রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রণালয় বলছে, উড়োজাহাজ ৭ জন যাত্রী ও ৩টি কুকুর মারা গেছে।

বিষয়:ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইয়েভগেনি প্রিগোজিন ওয়াগনার বাহিনী রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…