উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন। এর প্রতিবাদ করে ফেসবুকে তার করা মন্তব্য সত্য নয় বলে দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুটি গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।







