আদালত

দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২ আসামি পালিয়েছে

দীপন

ফয়সল আরেফিন দীপন

রাজধানীর সিএমএম আদালত থেকে নামানোর সময় পালিয়ে গেছে প্রকাশক দীপন হত্যা মামলার ২ আসামি।

পুলিশ জানায়, নতুন সিজিএম অফিসের নবম তলায় সন্ত্রাস দমন আদালতে বিচারের জন্য আজ আনসারুল্লাহ বাংলা টিমের চার জঙ্গিকে হাজির করা হয়েছিল।

শুনানি শেষে বেলা পৌনে একটায় নতুন আদালত থেকে নেমে গারদখনা নেওয়ার সময় রাস্তার ফুটপাতে অপেক্ষায় থাকা জঙ্গিরা মুহূর্তে হামলা করে দুইজনকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশ বাধা দিলে জঙ্গিরা পুলিশ ও স্থানীয় জনতার উপরে স্প্রে নিক্ষেপ করে। এতে পুলিশ ও স্থানীয়রা অজ্ঞান হয়ে গেলে জঙ্গিরা একটি মোটরসাইকেলে তাদের নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয় জনতা অজ্ঞান হয়ে যাওয়া পুলিশ এবং অপর দুই জঙ্গিকে উদ্ধার করে। পালিয়ে যাওয়া দুই জঙ্গির নাম মইনুল ও সিদ্দিক।

বিষয়:আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি প্রকাশক দীপন প্রকাশক দীপন হত্যা সিএমএম আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…