বাংলাদেশ

পিআইবি অফিসার্স এসোসিয়েশন পূনর্গঠিত

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে একজন পুরুষ ও একজন মহিলার ছবি, পিআইবি অফিসার্স এসোসিয়েশন পুনর্গঠনের সংবাদে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহ শেখ মজলিশ ফুয়াদকে আহ্বায়ক এবং পারভীন সুলতানা রাব্বীকে সদস্য সচিব করে ৭ সদস্যের পিআইবি অফিসার্স এসোসিয়েশন পুনর্গঠন করা হয়েছে।

সোমবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- তে উপস্থিত কর্মকর্তাদের সম্মতিতে এ আহ্বায়ক কমিটি প্রকাশ্য রূপ লাভ করে।

সহকর্মীদের সঙ্গে সৌহার্দ বৃদ্ধি, নিজেদের পেশাগত মানোন্নয়ন, পাঠচক্র পরিচালনা, পিআইবি আইন ২০১৮ অনুযায়ী যুগোপযোগী প্রবিধানমালা তৈরিতে সহযোগিতা করা, আধুনিক সাংগঠনিক কাঠামো তৈরিতে সহযোগিতা করাসহ নানাবিধ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করবে এই কমিটি। উল্লেখ্য প্রায় এক দশক নিস্ক্রিয় থাকার পর এ সংগঠনটি পূণর্গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যগণ হলেন মো. মিজানুর রহমান, শাহেলা আক্তার, মো. নাসির উদ্দিন চৌধুরী, সরদার মো. রেজাউল করিম ও কামরুন্নাহার শিলা।

শীঘ্রই এই কমিটি একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

 

বিষয়:পিআইবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…