চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের ৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধের দাবি ভিত্তিহীন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ, এমন দাবিতে প্রকাশিত একটি প্রতিবেদনকে ভিত্তিহীন হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় গতকাল বুধবার (৮ এপ্রিল) ‘৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সরবরাহ ঘাটতির কারণে দেশের প্রায় ৩০ শতাংশ এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে বলে দাবি করা হয়।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই এ তথ্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি। ‘বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি।

এই বিষয়ে সংগঠনটির অফিস সচিব মো. মোশারফ হোসেন জানান, দেশে বর্তমানে ৯৮৮টি এলপিজি ফিলিং স্টেশন চালু রয়েছে। তবে কোনো স্টেশন বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সংগঠনের পক্ষ থেকেও কেউ এ ধরনের তথ্য জানায়নি।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ‘দেশে সাময়িক বা পুরোপুরিভাবে ৩০ শতাংশ এলপিজি ফিলিং স্টেশন বন্ধ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিজিপিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT