চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন

এম এ সালাম এম এ সালাম
১২:৩৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
জনপদ, পরিবেশ, মৌলভীবাজার
A A
সংবাদ সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন, প্যানেল সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের হাইলহাওরে ফিসারী প্রকল্প ও কাউয়াদিঘি হাওরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে ‘হাওর রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁর হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘হাওর রক্ষা আন্দোলন’ সংগঠনের সংবাদ সম্মেলনে বক্তারা জানান, “কৃষি জমি দখল, জালিয়াতি ও প্রাকৃতিক হাওর ধ্বংসের ষড়যন্ত্র চলছে।”

তারা আরও বলেন, হাইলহাওরে কৃষি জমি কিনে এবং সরকারি জমি দখল করে একাধিক ব্যক্তি ও বহুজাতিক কোম্পানি ফিসারি, সৌরবিদ্যুত, পোল্টি্র শিল্প প্রকল্প স্থাপন করতে চাইছে। ভূমিদস্যুদের সহায়তায় জাল দলিল তৈরি করে, হাওর ধ্বংসের পাঁয়তারা চলছে। এতে হাইলহাওরের জীববৈচিত্র্য, কৃষি, এবং জলাভূমিভিত্তিক জীবনব্যবস্থা হুমকির মুখে পড়বে।

কাউয়াদিঘি হাওরেও ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করে এই সংগঠনটি।

তারা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে, অন্যদিকে হাওরনির্ভর জনগোষ্ঠী জীবিকা হারাবে।

Reneta

এই সংবাদ সম্মেলনে বক্তারা এসব প্রকল্প অবিলম্বে বন্ধের এবং হাওর এলাকাকে ‘সংরক্ষিত পরিবেশ অঞ্চল’ হিসেবে ঘোষণার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, ‘হাওর রক্ষা আন্দোলন’ সংগঠনের মৌলভীবাজারের আহবায়ক আসম সালে সুহেল, সদস্য সচিব খসরু চৌধুরী, আইনজীবী হুমায়ুন রশীদ সুয়েব, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসীনসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৌলভীবাজারসংবাদ সম্মেলনহাওর রক্ষার আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT