চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মঙ্গলবার ২৬ মার্চ প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সবস্তরের মানুষ। এসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

এমনই এক সূর্যালোকের আবাহনে বাঙালি পেয়েছে পতাকা, মানচিত্র ও স্বাধীনতার অধিকার। তাই এই প্রভাতের শুরুটা, বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত আর গৌরবের।

Banglabid

মহান স্বাধীনতা দিবসে শহিদ স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান এর রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি।

রাষ্ট্রপতি, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। অঙ্গীকার জানান বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ দেশ গড়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতা দিবসস্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাস্বাধীনতা দিবসে ভুটান রাজার শ্রদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT