চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরক্ষা সহযোগিতা চাইতে জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২০, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার জাপানের হিরোশিমা শহরে পৌঁছেছেন। জি-৭ নেতাদের সাথে বৈঠক এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য জি-৭ নেতাদের সহযোগিতা চাইবেন তিনি।

আরব নিউজ জানায়, জেলেনস্কি একটি ফরাসি সরকারি বিমানে করে জাপান পৌঁছান। রাশিয়ার পারমাণবিক হুমকির বিষয়ে পশ্চিমা সরকারগুলোর উদ্বেগের মধ্যে জাপানের গ্রুপ অফ সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন জেলেনস্কি।

জাপানে পৌঁছে জেলেনস্কি এক টুইটে জানান, জাপান, জি-৭। ইউক্রেনের অংশীদার এবং বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক।

জেলেনস্কি জি-৭ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাছাড়া ভারত ও ব্রাজিলের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার জি-৭ সদস্যদের সাথে অধিবেশন করার কথা রয়েছে।

এর আগে কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরব সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবে চলমান আরব লীগের সম্মেলনে যোগদানের জন্যই তিনি এই সফরে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল ১৯ মে শুক্রবার সৌদি আরবের রাজধানীর জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন জেলেনস্কি। এরপর একটি টুইট বার্তায় জেলেনস্কি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করলাম। আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ককে এগিয়ে নেয়াই এই সফরের উদ্দেশ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন প্রেসিডেন্টইউক্রেন-রাশিয়া যুদ্ধজি-৭জেলেনস্কিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT