চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন নয়, জি-৭ সম্মেলনে প্রধান্য পাচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১৫, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও জাস্টিন ট্রুডো একে অপরের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় এই সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের মূল আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। কিন্তু সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরান-ইসরায়েল যুদ্ধ।

রোববার (১৫ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলবার্টার রকি পর্বতমালায় তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে জি-৭ দেশগুলোর নেতারা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়েই সময় ব্যয় করবেন।

প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল প্রধান্য পাওয়ার কারণ ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

যদিও ইসরায়েল এই হামলা মার্কিন অনুমতি ছাড়াই চালিয়েছে বলে দাবি করা হচ্ছে, তবু জি-৭ নেতারা জানেন- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই একমাত্র ব্যক্তি যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রকৃত প্রভাব রাখতে পারেন।

জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জি-৭ গ্রুপের নেতাদের মধ্যে ইতোমধ্যেই এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শান্তি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইসরায়েলি হামলাকে ‘অসহনীয়’ ও ‘চরম দুঃখজনক’ বলেছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান-ইসরায়েল যুদ্ধজি-৭জি-৭ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT