বাংলাদেশ

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে নুরের ছবি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন, সুস্থতার জন্য দোয়া চাওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এসময় তিনি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।

রোববার ৩১ আগস্ট সকাল ১০টা ৭মিনিটে ফোন করেন তিনি। নুরুল হক নুরের ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

ওই স্ট্যাটাসে বলা হয়, আজ রোববার সকাল ১০টা ৭মিনিটে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তিনি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।

আরও বলা হয়, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুর চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

বিষয়:কাকরাইলে সংঘর্ষ গণঅধিকার পরিষদ নুরুল হক নুর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…