রনি-রাহীর ব্যাটে ইংল্যান্ডকে দেড়শ পেরোনো লক্ষ্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। রনি তালুকদার ও আবু জায়েদ রাহীর ব্যাটে ভর করে ইংলিশদের ৩১ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সব খেলা সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৪ রান করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৪ রান করেন রনি তালুকদার। ৯ নম্বরে নেমে ৪ চার ও ১ ছক্কায় ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু জায়েদ রাহী। ১ চার ও ২ ছক্কায় ১৬ বলে ২৬ রান করেন ফজলে মাহমুদ। ১৮ বলে ১৬ রান করেন জহরুল ইসলাম। ১ চারে ১২ বলে ১৫ রান করেন আরাফাত সানি।
ইংল্যান্ডের হয়ে সামিত প্যাটেল ৪ উইকেট নেন। রায়ান সাইডবটম নেন দুই উইকেট।





