প্রবাস সংবাদ

সৌদি আরবে হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি নিহত

সৌদি আরবে হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে তার মৃত্যুর তথ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহতের নাম মো. সজিব হোসেন, তার বাড়ি কুমিল্লা জেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

বিষয়:ড্রোনের আঘাত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশি নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…