চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ রাষ্ট্রপতির

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১২:০৭ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগোসমূহ, শিক্ষাবিদ্যার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হল।

Banglabid

একইসাথে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রাষ্ট্রপতির উপরে তো আর কেউ নাই৷ আমাদের আইনেও আছে ওনার অভিপ্রায় আমাদের জন্য শিরোধার্য। এই হিসেবে তো আমাদের কলিগদের উচিত এটাকে সম্মান দেখানো। আর এক বছরের জন্যই তো, পরের বছর সব একসাথেই হবে। সেই হিসেবে আমি আশা করি আমার কলিগরা বিষয়টা পজিটিভলি নিয়ে এটা গ্রহণ করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়রাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাইটন পরীক্ষাতেও ব্যর্থ ল্যাম্পার্ড

পরবর্তী

রাজার অর্ধশতকের পর শাহরুখের ক্যামিওতে জয় পেল পাঞ্জাব

পরবর্তী
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের সঙ্গে বোলার লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজার অর্ধশতকের পর শাহরুখের ক্যামিওতে জয় পেল পাঞ্জাব

ম্যানচেস্টার সিটি খেলোয়াড় হালান্ড গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডের জোড়া গোলে লেস্টারকে হারালো ম্যানসিটি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT