অপরাধ

জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে সাড়ে ২৬ লাখ টাকা জরিমানা

জাটকা ইলিশ সংরক্ষণের জন্য বিপুল পরিমাণ মাছ জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ আটক করা হয়েছে, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর কদমতলী, ডেমরা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি ও জাটকা ইলিশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে র‍্যাব-১০, বিএসটিআই ও মৎস্য অধিদপ্তর।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের জন্য ২৫টি মামলায় ২৫ জন ব্যক্তিকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে জব্দ করা অনুমোদনহীন ও নকল মালামাল বিধি মোতাবেক ধ্বংস করা হয়। জব্দ করা ১০ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ বিনামূল্যে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বিষয়:জাটকা ইলিশ র্যাব ১০ সংরক্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…