চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ৭ আসনে যেকোনও ধরনের অরাজকতা নির্মূলে র‍্যাব-১০ প্রস্তুত রয়েছে। ভোটের দিন সকাল থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র‍্যাব।

বুধবার বিকেলে র‍্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর তারা পার্শ্ববর্তী ঢাকা গভ. মুসলিম হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন।

কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দায়িত্ব ঢাকা-৬ ও ঢাকা-৭ আসন। এই আসনের নিরাপত্তা দায়িত্বে আমরা আছি। প্রত্যেকটা কেন্দ্রে পেট্রোল ফোর্স ইতোমধ্যে চলে গেছে। প্রতিটি কেন্দ্রে ড্রোন, ডগ স্কোয়ার্ড থাকবে। ইতোমধ্যে সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যেকোনও ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি। ভোট শুরু থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে সর্বদা তৎপর থাকবো আমরা।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূল করতে না পারলে র‌্যাব ও সেনাবাহিনী পদক্ষেপ নেবে।

নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র‍্যাব কী পদক্ষেপ নিচ্ছে প্রশ্নে তিনি বলেন, এ ক্ষেত্রে যদি কোনও ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবে। নির্বাচন সুরক্ষা নামে একটি অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনও কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপসে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরাজকতাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পেট্রোল ফোর্সর্যাব ১০
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT