বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যে শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে, তাদের সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশের এই উন্নতির জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ও ভুটানের রাজা।





