চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রাবোও সুবিয়ান্তো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।

দেশটির পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় রোববার ২০ অক্টোবর সকালে শপথ বাক্য পাঠ করেন ৭৩ বছর বয়সী সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন তিনি।

সুবিয়ান্তোর শপথ গ্রহণ উপলক্ষে ব্যানার ও বিলবোর্ড ভরে যায় রাজধানী জাকার্তার সড়ক। এরপর হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবিয়ান্তো। প্রেসিডেন্ট নির্বাচনে দুবার উইদোদোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ২০১৪ ও ২০১৯ সালের উভয় নির্বাচনেই উইদোদোর কাছে হারেন তিনি।

তবে ২০১৯ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর সুবিয়ান্তোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন উইদোদো। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রানিং মেট হিসেবে উইদোদোর ছেলে জিবরান রাকাবুমিং রাকাকে বেছে নিয়েছেন সুবিয়ান্তো।

উদ্বোধনী ভাষণে প্রাবোও ইন্দোনেশিয়ার সব নাগরিককে সেবা দেওয়ার করার অঙ্গীকার করেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা সবকিছুর ঊর্ধ্বে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াপ্রাবোও সুবিয়ান্তো
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT