চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

রাজের নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেতা জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ প্রকাশের পর থেকেই দর্শকদের আবেগে ভাসাচ্ছে। প্রেম, পরিবার আর বাবা-সন্তানের মমতার গল্পে নির্মিত এই ইউটিউব ফিল্ম দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারছেন না।

বিশেষ করে দীর্ঘদিন পর বাবার চরিত্রে জাহিদ হাসানের আবেগঘন অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ইউটিউবের মন্তব্যের ঘরজুড়ে তাই প্রশংসার বন্যা, যেখানে অনেকেই এটিকে বছরের অন্যতম সেরা কাজ বলেও মন্তব্য করছেন।

চ্যানেল আইতে প্রচারের পর শুক্রবার বিকেলে সিনেমাওয়ালার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘পথহারা মন’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তটিনী, মনিরা মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম এবং জাহিদ হাসান।

নাটকটি দেখে দর্শকরা বলছেন, জাহিদ হাসানের মতো অভিনেতার সঙ্গে নতুন প্রজন্মের খায়রুল বাসার এবং তটিনীর অভিনয়ের দারুণ সমন্বয় ‘পথহারা মন’ নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। গল্প, সংলাপ আর অভিনয় সব মিলিয়ে এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়া একটি নাটক।

অল্প সময়ে ইউটিউবে নাটকটি দেখে হাজারও দর্শক মন্তব্য করেছেন। মোহাম্মদ আলী লিখেছেন, এই নাটক বেস্ট ফরএভার। সাধারণত নাটকে কমেন্ট করি না, কিন্তু এটা দেখে না করে পারলাম না। বেস্ট ছিল এটা।

তানিয়া ইসলাম লিখেছেন, শেষের দিকের দৃশ্যগুলো কি যে সুন্দর হয়েছে বলে বোঝানো সম্ভব নয়। এক মুহুর্তের জন্য চোখ সরাতে পারিনি। শেষের দিকে কেঁদেছি। বিশেষ করে শেষে জাহিদ হাসান আর দীপা খন্দকার এদের দুজনের কেমিস্ট্রিটা অসাধারণ হয়েছে।

Reneta

মোরশেদুল ইসলাম লিখেছেন, ‘পথহারা মন’ এই বছরের মাইলফলক কাজ হয়ে থাকবে। ইসরাফিল আহমেদ লিখেছেন, কি নাটক ভাই! না চাইলেও কেঁদে ফেলতে হলো। মাহফুজ ইসলাম লিখেছেন, পুরা নাটক দেখলাম, সময়টা বৃথা যায়নি। পরিচালককে ভালোবাসা জানালাম।

নজরুল ইসলাম নামে এক প্রবাসী দর্শক মন্তব্যে করেন, দূর প্রবাসে থেকে এমন নাটক দেখে পরিবারকে খুব মিস করি আর কান্না করি।

অনেকেই আবার ইউটিউবের কমেন্টবক্সে নাটকের ডিউরেশন উল্লেখ করে, ‘চোখের পানি আটকে রাখতে পারলাম না’ মন্তব্য করছেন।

একাধিক মন্তব্যে জাহিদ হাসানকে আবার অভিনয়ে ফিরিয়ে আনার জন্য পরিচালক রাজকে ধন্যবাদ দিয়ে মন্তব্য করেছেন দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউব ফিল্মএজাজুল ইসলামখায়রুল বাসারজাহিদ হাসানতটিনীদীপা খন্দকারপথহারা মনমনিরা মিঠুমুহাম্মাদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT